National
আজ মঙ্গলবার (২০ মে) দুপুর ১টার মধ্যে দেশের পাঁচটি অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
দেশের পাঁচ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ২০ মে, ২০২৫ ৩:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
আজ মঙ্গলবার (২০ মে) দুপুর ১টার মধ্যে দেশের পাঁচটি অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
সেই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রংপুর, ময়মনসিংহ, পটুয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।
এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে। তবে দেশের কিছু কিছু অঞ্চলে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
৪৪৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
