Latest

Country

নড়াইলে জেলা ওলামা লীগের সভাপতি আবুল কালাম আজাদ গ্রেফতার

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
এস এম শরিফুল ইসলাম, নড়াইল

রবিবার, ১৮ মে, ২০২৫ ৯:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
নড়াইল জেলা ওলামা লীগের সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ (৫৫) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার (১৭ মে) বিকেলে নড়াইল শহরের রূপগঞ্জ বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আবুল কালাম আজাদ নড়াইল সদর উপজেলার শিমুলিয়া গ্রামের বাসিন্দা। তিনি বাহাদুর মোল্যার ছেলে।

ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর নড়াইল সদর থানায় দায়েরকৃত একটি নাশকতা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি ছিলেন। মামলা দায়েরের পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ও নড়াইল সদর থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, “ডিবি পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর আবুল কালাম আজাদকে আমাদের থানায় হস্তান্তর করা হয়। আজ রবিবার (১৮ মে) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।”

৪৬৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন