Latest

Education

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে পূর্ণদিবস ধর্মঘট

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫ ১০:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়জুড়ে পূর্ণদিবস ক্লাস-পরীক্ষা বর্জন এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা।

‘সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে আন্দোলনরত এই শিক্ষার্থীরা উপাচার্য ও প্রক্টরের পদত্যাগসহ নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আন্দোলনে নেমেছেন।

বৃহস্পতিবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, সামাজিক বিজ্ঞান অনুষদ, ব্যবসায় শিক্ষা অনুষদসহ একাধিক একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেন শিক্ষার্থীরা। বেলা পৌনে ১টায় ঘুরে দেখা যায়, অধিকাংশ ভবনেই ছাত্ররা অবস্থান নিয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ রেখেছেন।

আন্দোলনকারীরা জানান, সাম্য হত্যার ঘটনায় প্রশাসনের ‘অবহেলা ও দায়সারা শোক’ প্রত্যাখ্যান করে তারা পূর্ণদিবস ধর্মঘটের ডাক দিয়েছেন। পাশাপাশি, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এর আগে গত মঙ্গলবার (১৩ মে) রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ছুরিকাঘাতে খুন হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থী এবং ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য।

পরদিন বুধবার নিহতের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন, যেখানে ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এ ঘটনায় ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা বুধবারও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। সমাবেশে বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তার ঘাটতির জন্য ভিসি ও প্রক্টরকে দায়ী করে তাঁদের পদত্যাগ দাবি করা হয়।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, ঘটনার পর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা ফার্মগেট এলাকায় ফুটপাতে কাপড়ের ব্যবসা করতেন এবং প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে দুজন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

পুলিশ আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে। আদালত শুনানির আগ পর্যন্ত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

৫৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Education নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন