Latest

Country

নড়াইলে জমি নিয়ে বিরোধে হত্যা: নারীসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
এস এম শরিফুল ইসলাম, নড়াইল

বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫ ২:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের লোহাগড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীকে হত্যার ঘটনায় নারীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৪ মে) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এলিনা আক্তার এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—লোহাগড়া উপজেলার চর-দিঘলিয়া গ্রামের সাম খন্দকারের ছেলে জাফর খন্দকার, আলেক মোল্যার ছেলে আকরাম মোল্যা এবং বাহারউদ্দীনের স্ত্রী লাইচ বেগম ওরফে লাইছন।

মামলার নথি অনুযায়ী, ২০১১ সালের ২৪ এপ্রিল জমি নিয়ে বিরোধের জেরে অভিযুক্তরা তাদের প্রতিবেশী মুসা খন্দকারকে কুপিয়ে হত্যা করেন। পরে নিহতের বড় ভাই বিল্লাল খন্দকার লোহাগড়া থানায় তিনজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

তবে রায়ের পর আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট উত্তম ঘোষ সাংবাদিকদের জানান, এই রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি বলে তারা মনে করেন। তিনি আরও জানান, তারা উচ্চ আদালতে আপিল করবেন।

৩৬৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন