Latest

National

ঢাকার প্রধান সড়কে রিকশা চলবে না: ব্যাটারিচালিত রিকশা বন্ধে কঠোর পদক্ষেপ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৪ মে, ২০২৫ ১:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকার প্রধান সড়কগুলোতে আর কোনো রিকশা চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।

তিনি বলেন, রিকশাগুলো শুধুমাত্র অভ্যন্তরীণ সড়কে চলাচল করতে পারবে।

মঙ্গলবার (১৩ মে) রাজধানীর আসাদগেট এলাকায় পরিচালিত এক অভিযানে তিনি জানান, শহরের শৃঙ্খলা রক্ষায় ও দুর্ঘটনা প্রতিরোধে ব্যাটারিচালিত অবৈধ রিকশার বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। তিনি আরও বলেন, এসব রিকশা কোনো সুনির্দিষ্ট নীতিমালা ছাড়াই তৈরি, যা পথচারী ও যাত্রীদের জন্য ঝুঁকিপূর্ণ।

ডিএনসিসি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) যৌথভাবে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযানে মূল সড়কে চলাচলরত প্রায় ৩০টি অবৈধ ব্যাটারিচালিত রিকশা জব্দ করা হয়।

প্রশাসক জানান, এক গবেষণায় দেখা গেছে, সড়ক দুর্ঘটনার ২০ শতাংশের জন্য এসব ব্যাটারিচালিত রিকশা দায়ী, যা নারী ও শিশুর জন্য বিশেষভাবে বিপজ্জনক। তিনি বলেন, রিকশাগুলো প্রায়ই অনিয়ন্ত্রিত গতিতে চলে এবং অনেক সময় পথচারীদের গায়ে উঠে যায়।

সরকার ইতোমধ্যে বুয়েটের সহায়তায় নিরাপদ ব্যাটারিচালিত রিকশার নকশা তৈরি করেছে এবং কয়েকটি কোম্পানিকে সেগুলো উৎপাদনের অনুমতিও দেওয়া হয়েছে। এই মাসের মধ্যেই রিকশা চালকদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান ডিএনসিসি প্রশাসক। প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ চালকরাই বৈধ লাইসেন্স পাবেন এবং নির্দিষ্ট এলাকায় অনুমোদিত রিকশা চালাতে পারবেন। এছাড়া, যাত্রী ভোগান্তি কমাতে নির্ধারিত ভাড়ার ব্যবস্থাও করা হবে।

তিনি আরও বলেন, একজন চালক একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে কেবল একটি লাইসেন্স পাবেন এবং চলমান রিকশা বাণিজ্য সম্পূর্ণরূপে বন্ধ করা হবে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজা, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহবুব আলম, এবং ডিএমপি ও ডিএনসিসির অন্যান্য কর্মকর্তারা।

৫০২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন