Latest

Country

'শিশুস্বর্গ'র প্রবীণ শিক্ষক বলদেব অধিকারীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

এস এম শরিফুর ইসলাম, নড়াইল
এস এম শরিফুর ইসলাম, নড়াইল

শনিবার, ১০ মে, ২০২৫ ৯:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এস এম সুলতানের প্রতিষ্ঠিত 'শিশুস্বর্গ'র প্রবীণ শিক্ষক চিত্রশিল্পী বলদেব অধিকারীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ মে) বিকেলে নড়াইলে 'শিশুস্বর্গ' মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা, সহযোগিতায় ছিল জেলা প্রশাসন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর চিত্রশিল্পী তন্দ্রা মুখার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন বিদায়ী শিক্ষক বলদেব অধিকারী, সহকারী কিউরেটর মেহেদী হাসান রানা, চিত্রশিল্পী সমীর কুমার মজুমদার, সৌরভ ব্যানার্জি, নয়ন বৈদ্য ও গোলাপ কাজীসহ অন্যান্য অতিথিবৃন্দ।

২০১৪ সালের ১ জানুয়ারি 'শিশুস্বর্গ'র শিক্ষক হিসেবে যোগ দেন চিত্রশিল্পী বলদেব অধিকারী। দীর্ঘ এক দশক ধরে তিনি শিশুদের চিত্রকলায় শিক্ষা দিয়েছেন ও সুলতানের স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রেখে আসছেন। উল্লেখ্য, ১৯৮৭ সালে কিংবদন্তি চিত্রশিল্পী এস এম সুলতান শিশুদের সৃজনশীল বিকাশে 'শিশুস্বর্গ' প্রতিষ্ঠা করেন।

৩৫২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন