Latest

Crime

হিরো আলমসহ ছয়জনের বিরুদ্ধে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে মামলা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৬ মে, ২০২৫ ৭:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
বগুড়ায় বিয়ের প্রতিশ্রুতি ও নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণ, নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে হিরো আলমসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

রোববার (৪ মে) এক নারী বাদী হয়ে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ মামলাটি দায়ের করেন।

ট্রাইব্যুনালের বিচারক মো. আনোয়ারুল হক বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলার অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও বগুড়া পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আলী আজগর।

মামলার অন্য আসামিরা হলেন—আলো খাতুন (হিরো আলমের মেয়ে), সহকারী আল-আমিন, মালেক, মালেকের স্ত্রী জেরিন এবং আহসান হাবিব।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, হিরো আলম একাধিকবার বিয়ের প্রতিশ্রুতি ও নায়িকা বানানোর আশ্বাস দিয়ে ওই নারীকে ধর্ষণ করেন। পরে এক মৌলভি ডেকে কবুল পড়িয়ে বিয়ের আশ্বাসে বিভিন্ন স্থানে ভাড়া বাসায় একসঙ্গে বসবাস করতে থাকেন। নারীটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ১৮ এপ্রিল বগুড়ার নিজ বাড়িতে নিয়ে গর্ভপাতের জন্য চাপ দেওয়া হয়। রাজি না হওয়ায় ২১ এপ্রিল হিরো আলমসহ অভিযুক্তরা তাকে শারীরিকভাবে নির্যাতন করেন। এতে গুরুতর রক্তক্ষরণ হলে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে এবং পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তাঁর গর্ভপাত ঘটে।

এছাড়া অভিযোগে উল্লেখ করা হয়েছে, সিনেমা নির্মাণের কথা বলে হিরো আলম ওই নারীর কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা নেন।

এ বিষয়ে জানতে চাইলে হিরো আলম প্রথম আলোকে বলেন, “আমি ষড়যন্ত্রের শিকার। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। আমি সঠিক তদন্ত চাই।”

৩২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Crime নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন