Latest

Law & Court

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আব্দুর রাজ্জাক আর নেই

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৪ মে, ২০২৫ ১১:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জামায়াতে ইসলামীর সাবেক নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আর নেই।

রোববার (৪ মে) দুপুরে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। খবরটি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

দীর্ঘদিন ক্যানসারে ভোগার পর গত ২১ এপ্রিল আব্দুর রাজ্জাককে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার দুই ছেলেই ব্যারিস্টার এবং সুপ্রিম কোর্টে আইন পেশায় যুক্ত।

আব্দুর রাজ্জাকের জন্ম ১৯৪৪ সালে সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের শেখলাল গ্রামে। বিএ (অনার্স) ও এমএ সম্পন্ন করার পর তিনি ১৯৮০ সালে যুক্তরাজ্যের লিংকনস ইন থেকে ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করেন। লন্ডনে আইন পেশায় কাজ করার পর ১৯৮৬ সালে দেশে ফিরে হাইকোর্টে এবং পরে আপিল বিভাগে আইন পেশায় যুক্ত হন। ২০০২ সালে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী হন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের পক্ষে আইনি লড়াইয়ের জন্য তিনি পরিচিত ছিলেন। ২০১৩ সালের ১৮ ডিসেম্বর যুক্তরাজ্যে চলে যান এবং ২০১৯ সালে জামায়াত থেকে পদত্যাগ করেন। পরে তিনি আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রধান উপদেষ্টা হিসেবে যুক্ত থাকলেও ২০২৩ সালের ১৭ আগস্ট সেই পদ থেকেও সরে দাঁড়ান।

গত বছরের ২৬ ডিসেম্বর ১১ বছর পর দেশে ফিরে তিনি রাজনীতিতে সক্রিয় না থেকে আইনের অঙ্গনেই কাজ করার ঘোষণা দেন। রাজনীতির বাইরে থেকে তিনি আইন ও বিচার ব্যবস্থার মাধ্যমে দেশের সেবা করতে চান বলেও সাংবাদিকদের জানান।

৪৫১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Law & Court নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন