Latest

National

এলপিজি ও অটোগ্যাসের মে মাসের দাম ঘোষণা রোববার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ৩ মে, ২০২৫ ৫:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
মে মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের নতুন দাম আগামীকাল, রবিবার ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রবিবার বিকেল ৪টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাম ঘোষণা করা হবে।

বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো ঘোষিত মে মাসের সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) অনুযায়ী দেশে ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির দাম সমন্বয় করা হবে।

গত এপ্রিল মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। তার আগে, মার্চ মাসে দাম ২৮ টাকা কমিয়ে ১,৪৫০ টাকা নির্ধারণ করা হয়, আর ফেব্রুয়ারিতে ১৯ টাকা বাড়িয়ে ১,৪৭৮ টাকা করা হয়েছিল। জানুয়ারির শুরুতে দাম অপরিবর্তিত থাকলেও, ১৪ জানুয়ারি তা ৪ টাকা বাড়িয়ে ১,৪৫৯ টাকা নির্ধারণ করা হয়।

অটোগ্যাসের ক্ষেত্রেও গত এপ্রিল মাসে প্রতি লিটারে ২ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৪১ পয়সা নির্ধারণ করা হয়েছিল। মার্চে দাম ১ টাকা ৩১ পয়সা বেড়ে ৬৬ টাকা ৪৩ পয়সা হয়, আর ফেব্রুয়ারিতে ৮৯ পয়সা বাড়িয়ে ৬৭ টাকা ৭৪ পয়সা করা হয়। জানুয়ারিতে প্রথমে ৩ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৭৯ পয়সা নির্ধারণ করা হলেও, পরে তা ৪৯ পয়সা বাড়িয়ে ৬৭ টাকা ২৭ পয়সা করা হয় এবং ২২ জানুয়ারি আবার ৪২ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৮৫ পয়সা নির্ধারণ করা হয়।

এখন সকলের নজর রবিবারের ঘোষণার দিকে, কারণ তা নির্ধারণ করবে মে মাসে গ্রাহকদের কত টাকা গুনতে হবে এলপিজি ও অটোগ্যাসের জন্য।

৫২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন