Latest

National

কাতার ও রোম সফর শেষে দেশে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫ ২:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
কাতার সফর এবং পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন নোবেল বিজয়ী ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বাংলাদেশ সময় সোমবার (২৮ এপ্রিল) ভোর ৩টায় তাকে বহনকারী ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে রোববার (২৭ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুর দেড়টায় তিনি ইতালির রাজধানী রোম ত্যাগ করেন।

গত শনিবার (২৬ এপ্রিল) ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। বিশ্বের নানা দেশের রাষ্ট্রপ্রধান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে ড. ইউনূসও ওই অনুষ্ঠানে অংশ নেন।

পোপের শেষকৃত্যানুষ্ঠানে অংশগ্রহণের আগে শুক্রবার (২৫ এপ্রিল) তিনি কাতারের রাজধানী দোহা থেকে রোমে পৌঁছান।

পোপের অন্ত্যেষ্টিক্রিয়ার পর ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ক্যাথলিক চার্চের দুই শীর্ষ ধর্মগুরু—কার্ডিনাল সিলভানো মারিয়া তোমাসি এবং কার্ডিনাল জ্যাকব কুভাকাড। তারা পোপ ফ্রান্সিসের দারিদ্র্য বিমোচনে নেওয়া উদ্যোগ, প্রান্তিক জনগোষ্ঠীর অধিকারের পক্ষে অবস্থান এবং পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের স্বপ্নের কথা স্মরণ করেন।

সাক্ষাতে তারা ড. ইউনূসের দারিদ্র্যবিরোধী কাজের প্রশংসা করেন এবং তাকে পোপের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করেন।

প্রধান উপদেষ্টার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

৩৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন