Education
৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৮ আগস্ট।
৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পেছাল, নতুন তারিখ ৮ আগস্ট
স্টাফ রিপোর্টার
রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫ ১০:১৪ অপরাহ্ন
শেয়ার করুন:
৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৮ আগস্ট।
রোববার (১৩ এপ্রিল) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ দপ্তরের অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তা সাহিদা খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এর আগে পিএসসি ঘোষণা দিয়েছিল, আগামী ২৭ জুন থেকে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু হবে। তবে চাকরিপ্রার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে কমিশন সেই তারিখ পুনর্বিবেচনা করে এবং অবশেষে তা পেছানোর সিদ্ধান্ত নেয়।
অন্যদিকে, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ৮ মে থেকে শুরু হবে বলে পিএসসি নিশ্চিত করেছে।
৪৯৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর