Latest

Sports

সাকিব আল হাসানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

রবিবার, ৬ এপ্রিল, ২০২৫ ১০:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিষয়টি রোববার (৬ এপ্রিল) গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, সাকিব আল হাসানের বিরুদ্ধেও তদন্তের সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, "আমাদের আশঙ্কা, এমনও হতে পারে যে সাকিব আল হাসান দুদকের আসামি হতে পারেন।" তবে বর্তমানে বিষয়টি অনুসন্ধান পর্যায়ে রয়েছে, ফলে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

উল্লেখযোগ্য যে, ২০১৮ সালে দুদকের সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ শুরু করেন সাকিব। হটলাইন-১০৬ উদ্বোধনসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেন তিনি। তবে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ২০২২ সালে তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদ থেকে অব্যাহতি দেয় সংস্থাটি।

২০২৩ সালের ২৮ আগস্ট, সুপ্রিম কোর্টের আইনজীবী মিলহানুর রহমান নাওমী সাকিবের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ উত্থাপন করেন। তার অভিযোগের মধ্যে রয়েছে—শেয়ারবাজার কেলেঙ্কারিতে সম্পৃক্ততা, নিষিদ্ধ জুয়ার ব্যবসা ও প্রতিষ্ঠান পরিচালনা, সোনা চোরাচালান, প্রতারণার মাধ্যমে কাঁকড়া ব্যবসায়ীদের অর্থ আত্মসাৎ, খেলাধুলায় দুর্নীতি এবং নির্বাচনী হলফনামায় সম্পদের তথ্য গোপন।

এসব অভিযোগের প্রেক্ষিতে গত বছরের ৮ নভেম্বর সাকিবের ব্যাংক হিসাব জব্দ করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

এছাড়াও, ২০২৩ সালের ৫ আগস্ট আদাবরে এক পোশাক কারখানার কর্মী মো. রুবেল হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাকিবকেও আসামি করা হয়। রুবেলের বাবা রফিকুল ইসলাম এই মামলাটি দায়ের করেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও উল্লেখ ছিল। এই মামলার পরিপ্রেক্ষিতে সাকিবকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয় এবং তদন্তে সহযোগিতার জন্য তাকে দেশে ফিরিয়ে আনার নির্দেশনা চেয়ে বিসিবিকে আইনি নোটিশ পাঠান এক আইনজীবী।

৬১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Sports নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন