Latest

National

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাবাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৩১ মার্চ, ২০২৫ ১২:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সাক্ষাৎকালে সেনাপ্রধান প্রধান উপদেষ্টাকে আসন্ন ঈদ উপলক্ষে দেশের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য সেনাবাহিনীর নেওয়া বিভিন্ন পদক্ষেপের ব্যাপারে অবহিত করেন। এতে তিনি লঞ্চ টার্মিনাল, রেলস্টেশন ও বাসস্ট্যান্ডগুলোতে নিরাপদ সেবা নিশ্চিতের পদক্ষেপ, সড়কগুলোতে নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিতকরণ, শিল্পাঞ্চলে শ্রমিকদের সঙ্গে মালিকদের সম্পর্ক উন্নয়ন এবং সেনাবাহিনীর অন্যান্য কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন।

এছাড়াও তিনি জুলাই মাসের গণ–অভ্যুত্থানে আহতদের সম্মানে দেশের সমস্ত সেনানিবাসে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন এবং শহীদ ও আহত যোদ্ধাদের পরিবারের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর আর্থিক সহায়তার পরিকল্পনা সম্পর্কে প্রধান উপদেষ্টাকে তথ্য দেন। সাক্ষাত শেষে সেনাপ্রধান প্রধান উপদেষ্টাকে আগাম ঈদের শুভেচ্ছা জানান।

প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব ও উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যৎ কর্মসূচিতে তাদেরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে।

৫৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন