Latest

National

আজ বিক্রি হচ্ছে ৭ এপ্রিলের ফিরতি ট্রেনের টিকিট 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫ ৪:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ঈদ পরবর্তী ফিরতি যাত্রার জন্য ৭ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি আজ শুরু হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়। বাংলাদেশ রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী, আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। দুপুর ২টায় শুরু হবে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি।

যাত্রীদের সুবিধার্থে, এবারও সকল আন্তঃনগর ট্রেনের ৭ দিনের অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। বিশেষ ব্যবস্থায় বিক্রি হওয়া এসব টিকিটের জন্য রিফান্ডের কোনো সুযোগ নেই।

বাংলাদেশ রেলওয়ের ঘোষিত সূচি অনুযায়ী, ঈদের পরবর্তী ট্রেনের টিকিট বিক্রি আগেই হয়েছে। ৩ এপ্রিলের টিকিট বিক্রি হয়েছিল ২৪ মার্চ, ৪ এপ্রিলের টিকিট ২৫ মার্চ, ৫ এপ্রিলের টিকিট ২৬ মার্চ, এবং ৬ এপ্রিলের টিকিট ২৭ মার্চ বিক্রি হয়েছে। এছাড়া, ৮ এপ্রিলের টিকিট বিক্রি হবে ২৯ মার্চ এবং ৯ এপ্রিলের টিকিট বিক্রি হবে ৩০ মার্চ।

৫১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন