Latest

National

২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ৯ দিন ব্যাংকিং কার্যক্রম বন্ধ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫ ৩:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ঈদুল ফিতর উপলক্ষে ২৮ মার্চ (শুক্রবার) থেকে ৫ এপ্রিল পর্যন্ত ৯ দিন ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।

তবে, পোশাক শিল্পের শ্রমিকদের বেতন ও উৎসব ভাতা প্রদান করার জন্য শুক্র ও শনিবার শিল্প ও বাণিজ্যিক এলাকাগুলোর ব্যাংকগুলো খোলা থাকবে।

ঢাকা মহানগর, টঙ্গী, আশুলিয়া, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের শিল্প এলাকায় ব্যাংক সেবা পাওয়া যাবে। এই এলাকায় শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং শনিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত লেনদেন চলবে।

অন্যদিকে, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা, উপশাখা এবং বুথগুলো সপ্তাহের ৭ দিন খোলা থাকবে। আমদানি-রফতানি কার্যক্রম অব্যাহত রাখার জন্য বাংলাদেশ ব্যাংক স্থানীয় প্রশাসন, বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছে।

৭২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন