Latest

National

ঈদ পরবর্তী ফিরতি ট্রেনের ৫ এপ্রিলের অগ্রিম টিকিট মিলছে আজ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৬ মার্চ, ২০২৫ ৫:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ঈদুল ফিতর উপলক্ষে ঈদ পরবর্তী ফিরতি ট্রেন যাত্রার ৫ এপ্রিলের অগ্রিম টিকিট আজ বুধবার থেকে পাওয়া যাচ্ছে।

আজ সকাল ৮টায় পশ্চিমাঞ্চলগামী ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।

গত ৯ মার্চ রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অগ্রিম টিকিট বিক্রির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছিল।

প্রতি বছরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের ৭ দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে পুরো টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিশেষ ব্যবস্থার কারণে কোনো টিকিট রিফান্ড করার সুযোগ থাকছে না।

বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের পর আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রির সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ৩ এপ্রিলের টিকিট ২৪ মার্চ, ৪ এপ্রিলের টিকিট ২৫ মার্চ এবং ৫ এপ্রিলের টিকিট ২৬ মার্চ বিক্রি করা হয়েছে।

এ ছাড়া, ৬ এপ্রিলের টিকিট ২৭ মার্চ, ৭ এপ্রিলের টিকিট ২৮ মার্চ, ৮ এপ্রিলের টিকিট ২৯ মার্চ এবং ৯ এপ্রিলের টিকিট ৩০ মার্চ পাওয়া যাবে।

৪৯৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন