Latest

Country

রোয়াংছড়িতে শীলাওয়াইংসা মহাথের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে মানুষের ঢল

মো. আরিফ, বান্দরবান
মো. আরিফ, বান্দরবান

রবিবার, ১৬ মার্চ, ২০২৫ ১১:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ২নং তারাছা ইউনিয়নের ফাক্ষ্যংগ্রী পাড়া বৌদ্ধ বিহারাধ্যক্ষ, বর্ষীয়ান বৌদ্ধ ধর্মগুরু প্রয়াত ভদন্ত শীলা ওয়াইং সা মহাথেরের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে মানুষের ঢল দেখা গেছে।

দুই দিনব্যাপী এই অনুষ্ঠান সমাপনের পর শুক্রবার (১৪ মার্চ) বিকেলে ফাক্ষ্যংগ্রী পাড়া বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকা এবং অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন কমিটির আয়োজনে শুরু হয় ঐতিহ্যবাহী সইং নৃত্য। মারমা সম্প্রদায়ের তরুণ-তরুণীদের অংশগ্রহণে বিহার প্রাঙ্গণে এই নৃত্য পরিবেশিত হয়।


শনিবার (১৫ মার্চ) অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে পার্বত্য ভিক্ষু পরিষদের সভাপতি ও রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত পঞ্ঞানন্দ মহাথের সভাপতিত্বে অন্যান্য বিহারাধ্যক্ষগণ এবং বিশিষ্ট ভিক্ষুরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৌদ্ধ ধর্ম কল্যাণ ট্রাস্টের বান্দরবান ট্রাস্টি মংহ্লাচিং।


অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন কমিটির সভাপতি ও পাড়া প্রধান পুলুমং মার্মা মঙ্গ্যসিংসহ দায়িত্বশীল বিহারদায়করাও এ সময় উপস্থিত ছিলেন। মারমা সম্প্রদায়ের তরুণ-তরুণীদের দল থেকে ১০-১৫টি সইং নৃত্যের প্রদর্শন ও আতশবাজি ফুটানো হয়, যা অনুষ্ঠানের চমক হিসেবে বিবেচিত হয়।

৩৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন