Latest

Law & Court

সাতক্ষীরায় নিপীড়িত নারী ও শিশুদের আইনী সহায়তায় সেল গঠন

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

শনিবার, ১৫ মার্চ, ২০২৫ ৯:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের ৮৪টি সাংগঠনিক রাজনৈতিক জেলায় নিপীড়িত নারী ও শিশুদের আইনি সহায়তা সেল গঠনের উদ্যোগ নিয়েছে।

এ গঠনে সাতক্ষীরা জেলায় অ্যাডভোকেট এবিএম সেলিম এবং অ্যাডভোকেট শামীমা পারভীন মিঠুকে মনোনীত করা হয়েছে।

শনিবার (১৫ মার্চ) সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট এবিএম সেলিম বিষয়টি নিশ্চিত করে জানান যে, দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুদের বিরুদ্ধে নির্যাতন ও হত্যার বিষয়গুলোর সঠিক তথ্য সংগ্রহ এবং দ্রুত আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে এই সেল গঠিত হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশে সারাদেশে ৮৪টি রাজনৈতিক জেলায় এই আইনি সমন্বয় সেল তৈরি হয়েছে।

নিপীড়িত নারী ও শিশুদের জন্য আইনি ও স্বাস্থ্য সহায়তা সেলের কেন্দ্রীয় সমন্বয়কারী হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে গত ১৪ মার্চ ২০২৫ তারিখে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে ঘোষণা দেওয়া হয়েছে।


এছাড়া, সাতক্ষীরা জেলার পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

৪২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Law & Court নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন