Latest

Country

রাবি শিক্ষার্থীদের রেললাইন অবরোধ করে  প্রতিবাদ কর্মসূচি 

রাজশাহী প্রতিনিধি
রাজশাহী প্রতিনিধি

বুধবার, ৫ মার্চ, ২০২৫ ৭:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডিসেন্ট্রালাইজড বাংলাদেশ গঠনের লক্ষ্যে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিকতার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় রেললাইন অবরোধ করেছেন।

এই কারণে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।


বুধবার (৫ মার্চ) সকালে ১১ টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকায় তারা অবরোধ শুরু করেন।

এদিনের অবরোধের ডাক আগেই মঙ্গলবার সংবাদ সম্মেলনের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার দিয়েছিলেন। তার নেতৃত্বে আন্দোলন শুরু হয়।

রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার শহিদুল আলম জানান, সকালে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল, তবে এখন সব ট্রেন রাজশাহী এবং হরিয়ান স্টেশনে আটকে আছে। এমন পরিস্থিতির মধ্যে আন্দোলন স্থগিত না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল ফিরবে না।

৪০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন