Latest

Country

ধামরাইয়ে অবৈধ দুই ভাটা গুঁড়িয়ে দিয়ে বন্ধের নির্দেশ

মোঃ রাসেল হোসেন, ধামরাই্
মোঃ রাসেল হোসেন, ধামরাই্

বুধবার, ৫ মার্চ, ২০২৫ ১:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ইট ভাটা পরিচালনার অভিযোগে দুটি ইটভাটা ভেঙে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

আগামী দিনগুলোতেও এ ধরনের অভিযানের ধারাবাহিকতা বজায় থাকবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের জালসা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক জানান, প্রয়োজনীয় ছাড়পত্র এবং সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন ব্যতিরেখে এমবিএম স্টার ব্রিকস এবং সোনিয়া ব্রিকস নামে দুটি ইটভাটা পরিচালিত হচ্ছিল। এ সংক্রান্ত খবরের ভিত্তিতে অভিযানে গেলে ভাটা দুটিতে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন তারা। ফলে ভাটা দুটির কার্যক্রম বন্ধ করে তা গুড়িয়ে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও উল্লেখ করেন, ধামরাইয়ে অবৈধভাবে পরিচালিত সমস্ত ইটভাটার বিরুদ্ধে পর্যায়ক্রমে অভিযান চলতে থাকবে।

৪৫৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন