Latest

Country

সাতক্ষীরায় ৭ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

সোমবার, ৩ মার্চ, ২০২৫ ১:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
"তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে" এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের মতো সাতক্ষীরায়ও পালিত হয়েছে ৭ম জাতীয় ভোটার দিবস-২০২৫।

এই উপলক্ষে জেলা নির্বাচন অফিসের উদ্যোগে সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন ও ফেস্টুন দিয়ে দিবসটির উদ্বোধন করা হয়। এরপর সেখানে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন, জেলা নির্বাচন অফিসার মো. আতিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদা, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাচন অফিসার নাদিরুজ্জামান, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি আখতারুজ্জামান, জেল সুপার মোহাম্মদ এনায়েত উল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আহ্বায়ক আরাফাত হোসেন এবং মূখ্য সংগঠক মোহিনী তাবাসসুম।


এসময় জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, নির্বাচন অফিসের সদস্যরাও উপস্থিত ছিলেন।

৩১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন