Latest

Education

রমজানের পর জবির ভর্তি কার্যক্রম শুরু হবে : জবি উপাচার্য 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫ ৭:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সব ইউনিটের ফল রমজানের মধ্যে প্রকাশিত হবে এবং রমজানের পর ভর্তি কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ‘সি’ ইউনিটের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য দেন তিনি।

উপাচার্য জানান, আজ ‘সি’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে সব ইউনিটের ভর্তি পরীক্ষার কার্যক্রম শেষ হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে, রমজানের মধ্যেই সব ইউনিটের ফল প্রকাশ করা সম্ভব হবে এবং রমজানের পরেই ভর্তি কার্যক্রম শুরু করা হবে।

এর আগে গত ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হয় ই-ইউনিটের (চারুকলা অনুষদ) পরীক্ষা এবং ১৫ ফেব্রুয়ারি তার ফল প্রকাশ করা হয়। এছাড়া ১৪ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ), ১৫ ফেব্রুয়ারি বি-ইউনিট (কলা ও আইন অনুষদ) এবং ২২ ফেব্রুয়ারি এ-ইউনিটের (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর দীর্ঘ চার বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিজস্ব নিয়মে ভর্তি পরীক্ষা নিয়েছে। পরীক্ষার মোট নম্বর ১০০। এর মধ্যে ৭২ নম্বরের পরীক্ষা হবে বহুনির্বাচনি ও লিখিত প্রশ্নের ওপর, যেখানে বহুনির্বাচনি অংশে ২৪ নম্বর এবং লিখিত অংশের জন্য ৪৮ নম্বর বরাদ্দ থাকবে। পাশাপাশি, এসএসসি পরীক্ষার জিপিএ-তে ১২ নম্বর এবং এইচএসসি পরীক্ষার জিপিএ-তে ১৬ নম্বর যোগ করা হবে।

৩৮৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Education নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন