Latest

National

দেশজুড়ে বাড়ছে তাপমাত্রা: আবহাওয়া অধিদপ্তর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫ ৬:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
আগামী ৪৮ ঘণ্টায় সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য দেয়া হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাতের ও দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে শনিবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে।

রবিবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আজকের আবহাওয়া সম্পর্কে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। তবে রংপুর বিভাগে কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শনিবারও আকাশ আংশিক মেঘলা থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে সিলেট বিভাগে কিছু জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

রবিবারও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে।

৩৯১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন