Latest

Country

সেনাসদস্যদের সর্বোচ্চ দায়িত্বপালনে প্রস্তুত থাকতে হবে : সেনাপ্রধান

রাজশাহী প্রতিনিধি
রাজশাহী প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫ ৯:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, দেশের প্রয়োজনে সেনাবাহিনীর প্রতিটি সদস্যকে সর্বোচ্চ দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকতে হবে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে সপ্তম 'কর্নেল অব দি রেজিমেন্ট'-এর অভিষেক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এই অনুষ্ঠানের মাধ্যমে সেনাপ্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের অভিভাবকত্ব গ্রহণ করলেন।

জেনারেল ওয়াকার-উজ-জামান উল্লেখ করেন, ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ১৯৭১ সালের পর থেকে দায়িত্বশীলতার সঙ্গে তাদের কাজ করে চলেছে। ভবিষ্যতে রেজিমেন্টকে আরও আধুনিক এবং সক্ষম করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

সেনাপ্রধান আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য রেজিমেন্টের সব সদস্যকে সদা প্রস্তুত থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে সেনাসদর এবং বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সেনাপ্রধান যখন রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে পৌঁছান, তখন তাকে প্রচলিত সামরিক রীতির অনুযায়ী আনুষ্ঠানিক অভিবাদন জানানো হয়। পরে সেনাবাহিনীর প্রধানকে 'কর্নেল র‍্যাঙ্ক ব্যাজ' পরানো হয়।

৩৯২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন