Latest

National

আবারও বাড়লো মূল্য, ইতিহাসের সর্বোচ্চ দামে সোনা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫ ২:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোনার দাম আবারও বাড়ানোর ঘোষণা দিয়েছে। এটি চলতি মাসে পঞ্চমবারের মতো সোনার দাম বৃদ্ধির ঘটনা।

বৃহস্পতিবার বাজুসের মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। এই দাম বৃদ্ধি আগামীকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।

এবার সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৩ হাজার ২৪৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৪ হাজার ৫২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। পূর্বে এর দাম ছিল ১ লাখ ৫১ হাজার ২৮২ টাকা।

 

এটি দেশের ইতিহাসে এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম।

এদিকে, আন্তর্জাতিক বাজারেও সোনার দাম নতুন রেকর্ডে পৌঁছেছে। ২০ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ৯৫০ ডলারের উপরে লেনদেন হয়। সোনার দাম আউন্সপ্রতি ০.৬ শতাংশ বেড়ে ২ হাজার ৯৫১.২৫ ডলারে দাঁড়ায়, যা পূর্ববর্তী সেশনের চেয়ে কিছুটা বেশি। এ বছর সোনার দাম ৯ বারের মতো নতুন রেকর্ডে পৌঁছালো।

বিশ্ব বাজারে সোনার দাম বৃদ্ধির পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কারোপের হুমকির ফলে বাণিজ্য যুদ্ধের উদ্বেগ বাড়ায়, যা বিনিয়োগকারীদের সোনার প্রতি আগ্রহ বাড়িয়েছে।

৪০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন