Latest

Country

চাটমোহর বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আরিফা সুলতানা

এম এস রহমান, পাবনা
এম এস রহমান, পাবনা

বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫ ৬:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনা জেলার চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।

এ সম্পর্কিত তথ্য গত ১৭ ফেব্রুয়ারি প্রকাশিত একটি পত্রে নিশ্চিত করা হয়, যা রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক মহা জিয়াউল হক কর্তৃক স্বাক্ষরিত।

১৯ ফেব্রুয়ারি, অনুমোদনপ্রাপ্ত কাগজ হাতে পাওয়ার পর এই বিষয়ে জানাতে সক্ষম হন অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।

পত্রে উল্লেখ করা হয়েছে, প্রতিষ্ঠানের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের শর্তে ১০ ফেব্রুয়ারি ২০২৫ থেকে ছয় মাসের জন্য এডহক কমিটি অনুমোদিত হয়েছে।

এডহক কমিটির সদস্যরা হলেন- সভাপতি অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, সদস্য সচিব (পদাধিকারী হিসেবে) প্রধান শিক্ষক আর কে এম আব্দুর রব মিঞা, অভিভাবক সদস্য মো. মওলা বক্স এবং শিক্ষক প্রতিনিধি সদস্য মো. আলতাব হোসেন।

এক প্রতিক্রিয়ায়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেন, “আমি চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী। এখানে আমার স্কুলজীবন কাটিয়েছি। সেই প্রিয় প্রতিষ্ঠানটির এডহক কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। এই স্কুল নিয়ে আমার অনেক স্বপ্ন রয়েছে, এবং যদি কখনো সুযোগ পাই, স্কুলটির উন্নয়নে কাজ করে যেতে চাই। এজন্য আমি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং চাটমোহরের গণ্যমান্য ব্যক্তিদের দোয়া ও সহযোগিতা কামনা করি।”

৭০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন