Latest

Country

সিলেটে চাঁদাবাজির অভিযোগে ১৩ পুলিশ সদস্য ক্লোজড

সিলেট প্রতিনিধি
সিলেট প্রতিনিধি

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫ ১০:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
সিলেটের কোম্পানীগঞ্জ থানার ১৩ জন পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। তাদের বিরুদ্ধে শাহ আরেফিন টিলার পাথরবাহী গাড়ি থেকে চাঁদাবাজির অভিযোগ উঠেছে।

এই ১৩ পুলিশ সদস্যের মধ্যে রয়েছেন দুইজন এসআই, দুইজন এএসআই এবং নয়জন কনস্টেবল। তাদের সবাইকে বর্তমানে সিলেট পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

আজ, মঙ্গলবার, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, কোম্পানীগঞ্জ থানার এসআইসহ ১৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে, এবং তাদের বিরুদ্ধে তদন্ত চলমান। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

গত সোমবার, ১০ ফেব্রুয়ারি, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মো. রাসেলুর রহমানের স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তাদের ক্লোজড করা হয়।

ক্লোজড করা পুলিশ সদস্যরা হলেন এসআই খোকন চন্দ্র সরকার, এসআই মিলন ফকির, এএসআই শিশির আহমেদ মুকুল, এএসআই শামীম হাসান, কনস্টেবল নাজমুল আহসান, মুন্না চৌধুরী, নাইমুর রহমান, তুষার পাল, আবু হানিফ, সাখাওয়াত সাদী, সাগর চন্দ্র দাস, মেহেদী হোসেন এবং কিপেস চন্দ্র রায়।

৩৬৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন