Latest

Law & Court

চার দিনের রিমান্ডে আনিসুল, সালমান ও পলকসহ ৪ নেতা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫ ৬:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর যাত্রাবাড়ী থানায় মো. পারভেজ মিয়া হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সাবেক রাষ্ট্রদূত ও তৃণমূল বিএনপির সাবেক সভাপতি শমসের মবিন চৌধুরীকে ৪ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক শুনানি শেষে এই আদেশ দেন। তার আগে সকালে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মো. নাজমুল হাসান আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন, তবে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

মামলার বিবরণে জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণের সময় পারভেজ মিয়া গুলিবিদ্ধ হয়ে আহত হন এবং পরে ঢাকা মেডিকেলে পৌঁছালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মা কানীছ ফাতেমা ২৯ অক্টোবর যাত্রাবাড়ী থানায় মামলাটি দায়ের করেন।

৫০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Law & Court নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন