Latest

Crime

মিনহাজ হত্যা মামলায় কিং মাহফুজসহ ৫ জন গ্রেফতার 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫ ১:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর যাত্রাবাড়ীর এলাকায় দনিয়া কলেজের ছাত্র মিনহাজ হত্যার ঘটনায় কিং মাহফুজসহ ৫ জনকে গ্রেফতার করেছে ডিএমপি'র ওয়ারি বিভাগের ডিবি পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলো, মাহফুজ ওরফে মোঃ মাহফুজ সরকার (২২), মোঃ জাহিদুল ভুঁইয়া শাওন (২৭), মোঃ সাব্বির সরকার (১৮), মোঃ আশিক (২২) ও মোঃ সোহান মিয়া (১৯)। চাঞ্চল্যকর এই হত্যার ঘটনায় রুজুকৃত মামলায় এজাহারভুক্ত প্রথম আসামি হল কিং মাহফুজ। 



গতকাল ৩১ জানুয়ারি পটুয়াখালী সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জেলা পুলিশের সহযোগিতায় আসামিদের গ্রেফতার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, দনিয়া কলেজের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী মিনহাজুলের সাথে গত ২৬ জানুয়ারি কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে কিং মাহফুজসহ কয়েকজনের সঙ্গে তর্কবিতর্ক হয়।পরে ২৮ জানুয়ারি বিকেলে মিনহাজ ও তার বন্ধু আহাদ দনিয়া কলেজের সামনে গেলে সেখানে কিং মাহফুজসহ কয়েকজন পরিকল্পিতভাবে সুইচ গিয়ার, চাকু, চাপাতি, রাম দা দিয়ে মিনহাজুলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এ অবস্থায় মিনহাজুলকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহত মিনহাজুলের বড় ভাই আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে ‘কিং মাহফুজ’সহ সঙ্গে থাকা ঐ ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে যাত্রবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 


মামলাটি তদন্তকালে গোয়েন্দা পুলিশ ঘটনায় জড়িতদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। পরে ৩১ জানুয়ারি পটুয়াখালী সদর থানা এলাকা থেকে মিনহাজ হত্যা মামলায় জড়িত কিং মাহফুজ গ্রুপের প্রধান এবং এজাহারভুক্ত ১নং আসামি কিং মাহফুজ ওরফে মোঃ মাহফুজ সরকার, এজাহারভুক্ত ২নং আসামি মোঃ জাহিদুল ভুঁইয়া শাওনসহ মোঃ সাব্বির সরকার, মোঃ আশিক ও সোহান মিয়াকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃরা মিনহাজকে পূর্ব শক্রতার জেরে হত্যা করেছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

৩৯২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Crime নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন