Latest

National

রাজপথ আটকে দাবি আদায়ের চর্চা বন্ধ করতে হবে : ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫ ১০:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
'নগরবাসীর স্বাভাবিক চলাচলে বাধার সৃষ্টি করে, রাজপথ বন্ধ করে, দাবি আদায়ের চর্চা বন্ধ করতে হবে' এমন নির্দেশনা দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী। 

বুধবার (০৮ জানুয়ারি) সকালে রাজধানীর শাহবাগে ঢাকা ক্লাব, স্যামন এইচ চৌধুরী সেন্টারে বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস এসোসিয়েশন (ক্র্যাব) এর বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

 

ডিএমপি কমিশনার বলেন, বিভিন্ন সংস্থাগুলো তাদের দাবি-দাওয়া নিয়ে সরাসরি রাস্তায় নেমে আসে। তারা মনে করে রাজপথ বন্ধ করলেই দ্রুত দাবি আদায় হবে। এতে মহানগরীর ট্রাফিক ব্যবস্থা আরো নাজুক হয়। ঘন্টার পর ঘন্টা নগরবাসীকে রাস্তায় বসে থাকতে হয়। একটি রাস্তা বন্ধ হলে পুরো ঢাকা অচল হয়ে পড়ে।

এমন পরিস্থিতি তৈরি করতে নিষেধ করেন কমিশনার। এক্ষেত্রে তাদের দাবিগুলো যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে উপস্থাপন করে তা সমাধানের চেষ্টা করার অনুরোধ করেন তিনি।

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার তার বক্তব্যে ক্র্যাবের সাথে ডিএমপির অত্যন্ত নিবিড় সম্পর্কের কথা তুলে ধরেন। আগামীতে এই সম্পর্ক অটুট রাখার জন্য আশা ব্যাক্ত করেন তিনি। 

 

ক্র্যাবের নির্বাচনে যারা নির্বাচিত হবে তাদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে কমিশনার বলেন, 'আপনাদের যেকোনো ধরনের সহযোগিতা করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রস্তুত রয়েছে। কোন তথ্যের প্রয়োজন হলে আমার কাছ থেকে বা আমার সহকর্মীদের কাছ থেকে সঠিক তথ্য নিয়ে প্রকৃত ঘটনার রিপোর্ট প্রকাশ করবেন।'

 

ছিনতাই প্রতিরোধে গৃহীত ব্যবস্থার কথা উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, 'থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশকেও ছিনতাই প্রতিরোধে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছি। তারা ছিনতাই প্রতিরোধে কাজ করছে । ফলে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে ছিনতাই অনেকটাই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।'

 

তিনি বলেন, 'নগরবাসীকে নিরাপদ রাখতে ও কাঙ্খিত সেবা দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কাজ করে যাচ্ছে। নগরবাসীকে ভালো রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এজন্য একজন পুলিশ সদস্যকে প্রতিদিন ১২ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত তার দায়িত্ব পালন করতে হয়। আমরা আমাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে ঢাকাবাসীকে সর্বোচ্চ সেবা দিয়ে যাব।'

 

বার্ষিক এই সাধারণ সভায় ডিএমপির বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা, ক্র্যাবের সভাপতি কামরুজ্জামান খান, ক্র্যাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও ক্র্যাবের কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

৫৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন