Latest

Country

তীব্র শৈত্যপ্রবাহ বইছে উত্তরাঞ্চলে, প্রচন্ড শীতে কাঁপছে তেঁতুলিয়া  

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫ ৬:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
শনিবার ভোর ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল শুক্রবার ৩ জানুয়ারি সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। 

তাপমাত্রার রেকর্ডের তথ্যটি জানান জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার তেঁতুলিয়া অফিস।

পেছনে ফেলে আসা বছরগুলোতে নভেম্বর/ডিসেম্বরে প্রচন্ড শীতে কাঁপতো বাংলাদেশ। কিন্তু কালের পরিবর্তনে এখন জানুয়ারিতে ধরা দিচ্ছে সেই শীত। এই সময়টাতে কয়েকদফা তীব্র ও মাঝারি শৈত্য প্রবাহ আর কুয়াশায় প্রায় বিকল হয়ে পড়ে দেশের উত্তরাঞ্চলের জন জীবন। বিশেষ করে তেঁতুলিয়া ও এর আশপাশ এলাকার আবহাওয়া অনেক বেশিই শীতল হয়ে পড়ে। বলা যায় পৌষের মাঝামাঝি থেকেই এসব এলাকায় জেঁকে বসে প্রচন্ড শীত। 

ভোরেই দেখা যায় রক্তিম আভা নিয়ে জেগে উঠেছে ভোরের সূর্য। প্রকৃতিজুড়ে জড়িয়ে রয়েছে হালকা কুয়াশা। ঝিরঝির করে বইছে হিমশীতল বাতাস। সকালে জীবিকার তাগিদে কাজে বের হতে দেখা গেছে নিম্নআয়ের মানুষদের।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন,শনিবার সকাল ৯টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে বাতাসের আর্দ্রতা ৮৬ শতাংশ। জেলাসহ তেঁতুলিয়ার আশপাশের এলাকায় আবারও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই সপ্তাহে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।

৪৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন