Latest

Country

সারাদেশে শীতের তীব্রতা, সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ১০ ডিগ্রি সেলসিয়াস

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১ জানুয়ারী, ২০২৫ ৬:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। সূর্যের প্রখরতা কমে যাওয়ায় ঠাণ্ডা আরও বেশি অনুভূত হচ্ছে।

আজ বুধবার (১ জানুয়ারি) সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমেছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে শীত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

নিয়মিত বুলেটিনে তারা জানায়, মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকছে। এতে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

এদিকে, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়। 

এতে আরও বলা হয়েছে, এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে শুষ্ক থাকতে পারে আবহাওয়া।

৫২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন