Latest

National

হবিগঞ্জে গ্যাসলাইনে বিস্ফোরণ, ৪ শ্রমিক নিহত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪ ৭:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
হবিগঞ্জের বাহুবলে আকিজ গ্রুপে গ্যাসলাইনে কাজ করার সময় বিস্ফোরণে চার শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনা আহত হয়েছেন আরও দুজন। 

সকাল ৯টার দিকে বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নে আকিজ ভেঞ্চার লিমিটেড কোম্পানির নির্মাণাধীন একটি শিল্পপ্রতিষ্ঠানের প্রকল্পে এ ঘটনা ঘটে।
 
বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম।

নিহত সবার বাড়ি চাঁদপুর বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, বাহুবল উপজেলার ডুবাঐ এলাকায় আকিজ গ্রুপ একটি কারখানা নির্মাণ করছে। আজ সকাল ৯টার দিকে গ্যাস সাবস্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে দুজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন নিহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি জাহিদুল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। শুনেছি সিলেট ওসমানী মেডিক্যালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক।

৩৭৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন