জাতীয় পল্লী উন্নয়ন দিবস
চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য। গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্য নিয়ে এ দিবসটি পালন করা হয়।
জাতীয় পল্লী উন্নয়ন দিবসে প্রধানমন্ত্রীর স্মারক ডাকটিকিট উন্মোচন
জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড উন্মোচন করা হয়েছে। রোববার সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব প্রকাশ করা হয়। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ’।