লুটপাট
নড়িয়ায় রাতের আঁধারে বসতবাড়িতে হামলা- লুটপাট, আহত গৃহবধূ
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রাতের আঁধারে একটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এই হামলায় এক গৃহবধূ গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার তদন্ত শুরু করেছে।
ফরিদপুরে মাদ্রাসার জমি দখলচেষ্টা: দেয়াল ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
ফরিদপুর শহরের রঘুনন্দনপুর হাউজিং এস্টেট সংলগ্ন আশরাফুল উলুম মাদ্রাসার জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুর্বৃত্তদের বিরুদ্ধে দেয়াল ভাঙচুর, মালামাল লুটপাট ও ক্ষয়ক্ষতির অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
স্বামীকে উত্তেজক ওষুধ সেবনে বাধ্য করাসহ নির্যাতন, লুটপাটের অভিযোগ
মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের সাহেবের মাঠ এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন (৫০) তার স্ত্রী, শ্বশুরসহ কয়েকজনের বিরুদ্ধে শারীরিক নির্যাতন এবং অর্থ ও মালামাল লুটের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
চাঁদপুরের ফরিদগঞ্জে মাদ্রাসায় ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের মানুরী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় ভাঙচুর ও লুটপাটের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা।
সিলেটে সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ ডাকাতি, লুটপাট
সিলেট নগরীর শাহপরাণ থানাধীন আদিত্যপাড়া এলাকায় এক সাংবাদিকের বাসায় অস্ত্রধারী ডাকাতরা জিম্মি করে লুটপাট করেছে।
মোংলায় ঘের দখলচেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, হামলায় আহত ৪
মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের পৈতৃক ও ইজারা নেওয়া এক মৎস্য ঘেরে হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে।