মোংলা নিউজ
জলবায়ুর উষ্ণতারোধে মোংলায় বৃক্ষরোপণ কর্মসূচি, মাদ্রাসা প্রাঙ্গণে উদ্বোধন
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও বৈশ্বিক উষ্ণতা রোধে মোংলায় বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। সোমবার সকালে মোংলা মহিলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে মোংলা নাগরিক সমাজ ও পশুর রিভার ওয়াটারকিপারসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বক্তারা সুন্দরবন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক সুরক্ষাবলয় গড়ে তুলতে বেশি করে ম্যানগ্রোভ গাছ লাগানোর আহ্বান জানান।
বিষ দিয়ে মাছ শিকারীদের ছাড় দেয়া হবে না: মোংলায় পরিবেশ প্রতিমন্ত্রী
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার এবং দস্যুতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম। মোংলায় আয়োজিত এক সংলাপে তিনি বনের সুরক্ষায় কোনো ধরনের আপস না করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে বননির্ভরশীল প্রকৃত জেলেদের সহায়তায় সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।
মোংলা ইপিজেডে সুতা তৈরির মেশিনে শ্রমিকের হাত বিচ্ছিন্ন, ঢাকায় প্রেরণ
মোংলা ইপিজেডের একটি চীনা সুতা প্রস্তুতকারক কারখানায় মেশিনে কাজ করার সময় এক শ্রমিকের ডান হাত কেটে বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত ওই শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই দুর্ঘটনায় কারখানার কর্তৃপক্ষের অবহেলা ও সময়মতো চিকিৎসা না দেওয়ার অভিযোগ তুলেছেন সাধারণ শ্রমিকরা।