বৃষ্টিপাত
লঘুচাপে উত্তাল সাগর: পায়রাসহ সব বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টির কারণে দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর উপকূলসহ দেশের বিভিন্ন এলাকায় বৈরী আবহাওয়া ও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়া অফিস মাছধরা ট্রলারগুলোকে সাবধানে চলাচলের নির্দেশ দিয়েছে।
আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, ভূমিধসের আশঙ্কা
আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও প্রকাশ করা হয়েছে।
আগামী ৫ দিনে বৃষ্টিপাত বাড়তে পারে, সতর্কতা আবহাওয়া অফিসের
দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা আগামী পাঁচ দিনে আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ঢাকায় ভারি বৃষ্টিপাত, দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়ার সতর্কতা
রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা আবহাওয়া অধিদপ্তরের মানদণ্ড অনুযায়ী 'ভারি বৃষ্টি' হিসেবে চিহ্নিত।
২৪ ঘণ্টায় ফেনীতে সর্বোচ্চ বৃষ্টিপাত, দেশের দক্ষিণাঞ্চলে বিপর্যস্ত জনজীবন
পশ্চিম ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এরসঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তা যুক্ত হয়ে বাংলাদেশের উপকূলজুড়ে শুরু হয়েছে অতিভারী বৃষ্টিপাত।
দেশে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া অফিস
আষাঢ় মাসের মাঝামাঝি সময়েও সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর মধ্যে দেশের পাঁচটি বিভাগে কোথাও কোথাও অতিভারি বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।