গণপিটুনি
জয়পুরহাটে চোর সন্দেহে গণপিটুনি: ১ যুবকের মরদেহ উদ্ধার, আহত ১
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় চোর সন্দেহে পিটিয়ে শাহেদ আলী বাদশা নামের এক যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মাজেদুল ইসলাম নামের অপর এক যুবক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ শনিবার সকালে জিয়াপুর হাওয়ার বিল এলাকা থেকে নিহতের মরদেহ ও আহত যুবককে উদ্ধার করে।
নড়াইলে নির্যাতনের শিকার মানসিক প্রতিবন্ধীর হাসপাতালে মৃত্যু
নড়াইলে চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগে গুরুতর আহত হওয়া মানসিক প্রতিবন্ধী যুবক আনোয়ার হোসেন (৩২) আট দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। পরিবারের অভিযোগ, তাঁকে চোর অপবাদ দিয়ে সারা রাত মারধর করা হয়। এ ঘটনায় করা মামলায় এখন হত্যার ধারা যুক্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।
কুষ্টিয়ায় রিভলভার ও গুলিসহ যুবক আটক, গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা
কুষ্টিয়া সদর উপজেলায় একটি রিভলভার ও ছয় রাউন্ড গুলিসহ ফরিদ হোসেন (৩৫) নামের এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। সন্দেহজনক গতিবিধির কারণে তাকে আটকে গণপিটুনি দেওয়ার পর পুলিশের হাতে সোপর্দ করা হয়। কুষ্টিয়া মডেল থানা পুলিশ আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেছে।
কুড়িগ্রামে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণপিটুনি দিয়ে বৃদ্ধকে পুলিশে সোপর্দ
কুড়িগ্রামের রাজারহাটে ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে আইয়ুব আলী (৬৫) নামের এক বৃদ্ধকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। উত্তেজিত জনতার গণপিটুনির পর অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে গেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার নাজিমখান ইউনিয়নের তেলিপাড়া গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
বোয়ালমারীতে মাদক কারবারি সন্দেহে গণপিটুনি, গাড়িতে আগুন দেওয়ার অভিযোগ
ফরিদপুরের বোয়ালমারীতে মাদক কারবারি সন্দেহে মামুন মোল্লা (৪১) নামে এক ব্যক্তিকে গণপিটুনি দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় তার ব্যবহৃত একটি প্রাইভেটকারে ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
মানিকগঞ্জে ১৮ দিনে একাধিক হত্যা, ধর্ষণ ও গণপিটুনি: আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ
মানিকগঞ্জে ১৮ দিনে একাধিক হত্যা, ধর্ষণ, গণপিটুনি (মব ভায়োলেন্স) এবং কিশোর গ্যাং সংশ্লিষ্ট ঘটনার পর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।