কুপিয়ে হত্যা
ময়মনসিংহে প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা, এলাকায় আতঙ্ক
ময়মনসিংহের মাসকান্দা এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্য দিবালোকে রাব্বী (২৭) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরের এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।
নারায়ণগঞ্জ-এর ফতুল্লায় জামিনে মুক্তির ঘণ্টাখানেক পর যুবককে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক মামলায় কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইমন (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত আনুমানিক ৯টার দিকে মাসদাইর গুদারাঘাট হাজীর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমন ওই এলাকার ওমর খৈয়ামের ছেলে।
বাসায় ঢুকে মাদ্রাসার মুহাদ্দিস ও খতিবকে কুপিয়ে হত্যা
ভোলায় এক নির্মম হামলায় মাওলানা আমিনুল ইসলাম হক নোমানী (৪৫) নামের এক মাদ্রাসাশিক্ষক ও খতিব নিহত হয়েছেন।
ধামরাইয়ে সাবেক ইউপি সদস্যকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা
ঢাকার ধামরাইয়ে প্রকাশ্য দিবালোকে বাবুল হোসেন (৫০) নামে সাবেক এক ইউপি সদস্য ও স্থানীয় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। পূর্বশত্রুতার জেরে স্থানীয় সন্ত্রাসীরা হত্যা করেছে দাবি নিহতর পরিবারের।