ইয়াবা উদ্ধার
কুমিল্লায় প্রাডো গাড়ি থেকে ৩ লাখ ইয়াবা জব্দ
কুমিল্লায় একটি প্রাডো গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৩ লাখ ইয়াবা বড়ি জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি টাকা।
সাতক্ষীরায় কোস্টগার্ডের অভিযান: ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক
সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে পরিচালিত এই অভিযানে মাদক বিক্রির নগদ টাকা ও মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
গোপালগঞ্জে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৬। কোটালীপাড়া পৌরসভার খানারপাড় এলাকা থেকে সোমবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। গোপালগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার হওয়া ওই ব্যক্তির কাছ থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ধামরাইয়ে ২০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার
ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাবিবুর রহমান নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ধামরাই পৌর এলাকার আমিন মডেল টাউন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাতে সদরের চর মুক্তারপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের বড় অভিযান: ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৪
মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে ২০১ পিস ইয়াবা ও এক কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় জেলাধীন যোগিনীঘাট মোল্লারচর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।