পাবনা সংবাদ
পাবনায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ শুরু
পাবনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ। এ উপলক্ষে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও গুরুত্বপুর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়। “রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পাবনায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
পাবনায় যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় পালিত হয়েছে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জেলার জুলাই আন্দোলনের শহীদ ও আহত যোদ্ধাদের স্মরণ করা হয়। এই উপলক্ষে জেলাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।
পাবনায় চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, অস্ত্রাঘাতে আহত ৩
পাবনার ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। চুরির চেষ্টাকালে বাধা দেওয়ায় অভিযুক্তের উপর্যুপরি ধারালো অস্ত্রের আঘাতে দোকান মালিক ও তাঁর দুই ছেলে গুরুতর জখম হয়েছেন।
সুফল পেতে শুরু করেছে দেশের মানুষ: পাবনায় বিএমডিএ চেয়ারম্যান
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন জানিয়েছেন, বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক উদ্যোগের সুফল দেশের মানুষ ইতিবাচকভাবে পেতে শুরু করেছে। পাবনার চাটমোহর ও ফরিদপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নে সরকারের নানামুখী পরিকল্পনার কথা তুলে ধরেন।
পাবনায় নাশকতার মামলায় সাবেক এমপির ছেলেসহ দুই আ.লীগ নেতা গ্রেফতার
পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের ছেলে গোলাম হাসনায়েন রাসেলসহ দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেফতারের পর তাঁদের পাবনার ভাঙ্গুড়া থানার একটি নাশকতার মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
সাঁথিয়ায় সালিশে প্রকাশ্যে জুতা পেটা, ইউপি চেয়ারম্যানসহ ১২ জনের বিরুদ্ধে মামলা
পাবনার সাঁথিয়ায় একটি সালিশ বৈঠকে এক ব্যক্তিকে প্রকাশ্যে জুতা পেটা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ ১২ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। একই ঘটনায় অভিযুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধেও পাল্টা ধর্ষণ চেষ্টার মামলা রুজু করেছে পুলিশ।