দালাল চক্র আটক
ময়মনসিংহ মেডিকেলে র্যাবের হানা: ১৪ দালাল আটক, বিভিন্ন মেয়াদে সাজা
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ অভিযান চালিয়ে এক নারীসহ ১৪ জন দালালকে আটক করেছে র্যাব-১৪। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। দীর্ঘদিন ধরে এই দালাল চক্রটি হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসহায় রোগীদের প্রতারিত করে আসছিল।