ডেঙ্গু প্রতিরোধ
নগরবাসীর স্বার্থে এবিজি-ডিএনসিসির সহযোগিতার আশ্বাস
রাজধানী ঢাকাকে আরও আধুনিক, পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে বেসরকারি খাত ও সিটি করপোরেশনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও দেশের অন্যতম বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠান আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছে।
ডেঙ্গু রুখতে ময়মনসিংহে জেলা প্রশাসনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার লক্ষ্যে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের নেতৃত্বে নগরীর কাঁচিঝুলি এলাকায় এই সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়। এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও ডেঙ্গু মোকাবিলায় নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে এই অভিযানে।
পাবনায় ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ সচেতনতা অভিযান
পাবনায় ডেঙ্গু প্রতিরোধে এবং জনসচেতনতা বাড়াতে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় নাগরিকদের সচেতন করার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসের ওপর জোর দেওয়া হয়।
মোংলায় এডিস মশা নিয়ন্ত্রণে উপজেলা ও পৌর প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে মোংলায় উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর অংশগ্রহণে এ কর্মসূচি এলাকাবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ডেঙ্গু প্রতিরোধে গোপালগঞ্জে মশক নিধন কার্যক্রম শুরু
ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে গোপালগঞ্জে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমের উদ্বোধন করা হয় শনিবার (২৮ মার্চ) সকাল ১১টায়।