জুলাই শহীদ দিবস
বাগমারার মোহনগঞ্জ ডিগ্রি কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত
রাজশাহীর বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী মোহনগঞ্জ ডিগ্রি কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কলেজ মিলনায়তনে জুলাই বিপ্লবের বীর শহীদদের স্মরণে ও তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বগুড়ায় জুলাই শহীদ দিবস পালিত, সভায় শহীদদের আত্মত্যাগ স্মরণ
জুলাই শহীদ দিবস উপলক্ষে বগুড়ায় পৃথক কর্মসূচির আয়োজন করেছে বগুড়া মহানগর বিএনপি ও জেলা প্রশাসন। দিনব্যাপী কর্মসূচিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, দোয়া এবং আলোচনা সভার মাধ্যমে তাঁদের আত্মত্যাগের কথা স্মরণ করা হয়। বক্তারা শহীদ পরিবারের সম্মান নিশ্চিত করার পাশাপাশি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
জামালপুরে নানা আয়োজনে জুলাই শহীদ দিবস পালিত
জামালপুরে বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই শহীদ দিবস ২০২৬। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই দিবসের সূচনা করা হয়।
বিনম্র শ্রদ্ধায় গোপালগঞ্জে পালিত হলো জুলাই শহীদ দিবস
গোপালগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়েছে জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহীদদের। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়।
যথাযোগ্য মর্যাদায় রাবিপ্রবিতে ‘জুলাই শহীদ দিবস’ উদযাপিত
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) শ্রদ্ধা ও ভালোবাসায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান উপাচার্য প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। এ সময় এক মিনিট নীরবতা পালন এবং শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
জুলাই শহীদ দিবসে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁরা বলেছেন, শহীদদের আত্মত্যাগের চেতনায় বৈষম্যহীন, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।