গোমস্তাপুর
গোমস্তাপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরের পানিতে ডুবে মো. রুহান নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের পাইহাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১৬ বিজিবির একটি টহল দল সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ২৩৬ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ ও একটি মোবাইল ফোন জব্দ করে। চোরাচালান রোধে সীমান্তে নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও একটি পিকআপ ভ্যানসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রহনপুর পৌরসভা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে যৌথ বাহিনীর এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। ধৃত ডাকাতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজারের বেশি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিপুল মাদক উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৩০ হাজারের বেশি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)। শনিবার ভোরে গোমস্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গোমস্তাপুরে ৬০ হেক্টর আধাপাকা ধান পানিতে তলিয়ে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ভারতের উজান থেকে নেমে আসা ঢল ও টানা তিন দিনের বৃষ্টিতে বিস্তীর্ণ ধানক্ষেত প্লাবিত হয়েছে।
গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেহেদী হাসান রাজ (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।