খাগড়াছড়ি
অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে : পাহাড়ি নেতাদের তীব্র ক্ষোভ
খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজন ও সমাবেশের মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। সমাবেশে পাহাড়ি নেতারা অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রামে যুগের পর যুগ ধরে আদিবাসীদের মৌলিক ও ভূমির অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। আগামী ছয় মাসের মধ্যে পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বক্তারা।
খাগড়াছড়ির পানছড়িতে ব্রাশফায়ারে ৩ জেএসএস কর্মী নিহত, অপহৃত ২
খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র সন্ত্রাসীদের ব্রাশফায়ারে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) তিন কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় অস্ত্রের মুখে আরও দুইজনকে অপহরণের অভিযোগ উঠেছে। সোমবার সকালে উপজেলার চেঙ্গি ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে।
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় দুই ইউপিডিএফ সদস্য নিহত, একে-৪৭ উদ্ধারের দাবি
খাগড়াছড়ির দীঘিনালা ও মাটিরাঙ্গায় পৃথক সহিংস ঘটনায় দুই ইউপিডিএফ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় প্রতিপক্ষ জেএসএস-এর গুলিতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং অপর এক ঘটনায় সেনাবাহিনীর সাথে গোলাগুলিতে এক সদস্যের মৃত্যু ও একটি একে-৪৭ রাইফেল উদ্ধারের দাবি করা হয়েছে।
খাগড়াছড়িতে মারমা সম্প্রদায়ের মানববন্ধন ও সংবাদ সম্মেলন
সামাজিক যোগাযোগমাধ্যমে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার ও সাম্প্রদায়িক উসকানি এবং পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে মারমা সম্প্রদায়।
খাগড়াছড়িতে শিশু ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
সারাদেশে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ এবং হত্যার ঘটনার দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
খাগড়াছড়িতে পিসিপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন, পাহাড়ে শান্তি ফেরাতে চুক্তি বাস্তবায়নের দাবি
বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ি জেলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বুধবার (২০ মে) সকালে জেলা শহরের লারমা স্কয়ার থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মারমা উন্নয়ন সংসদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।