Latest

কাশিয়ানী

গোপালগঞ্জে মহাসড়কে আগুন জ্বালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ

গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। সোমবার সকালে আকস্মিক এই অবরোধের কারণে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হয়। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
গোপালগঞ্জে স্কুলছাত্রী ও যুবককে গাছে বেঁধে বর্বর নির্যাতন, অপমানে বিষপান

গোপালগঞ্জের কাশিয়ানীতে এক স্কুলছাত্রী ও এক যুবককে বিদ্যালয়ে গাছে বেঁধে বর্বর নির্যাতনের ঘটনা ঘটেছে। সেই নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর লোকলজ্জা ও অপমানে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে ওই ভুক্তভোগী স্কুলছাত্রী। বর্তমানে ওই শিক্ষার্থী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনা: গাড়ি চাপায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাত এক গাড়ির চাপায় আনুমানিক ৬০ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ রবিবার ভোরে মহাসড়কের পোনা এলাকায় ঘটে যাওয়া এই সড়ক দুর্ঘটনার পর পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।

গোপালগঞ্জে ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল

গোপালগঞ্জের কাশিয়ানীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্য সৃষ্টির চেষ্টার প্রতিবাদে এক বিশাল বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে স্থানীয় বিএনপির কার্যালয় থেকে বের হওয়া এই কর্মসূচিতে দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

গোপালগঞ্জের কাশিয়ানীতে ভয়াবহ আগুন: পুড়ল ৭ দোকান, লাখ টাকার ক্ষতি

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ব্যাসপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাজারের অন্তত সাতটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে, যাতে প্রায় ১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

গোপালগঞ্জে স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

গোপালগঞ্জের কাশিয়ানীতে পারিবারিক কলহের জেরে মিলি বেগম নামের এক গৃহবধূকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। এই নৃশংস হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্ত স্বামী আলামিন পলাতক রয়েছেন। আজ সোমবার দুপুরে উপজেলার রাতইল ইউনিয়নের তানপুরা গ্রামে এই ঘটনা ঘটে।