আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আবুল কালাম আযাদের আপিল শুনানি ৩১ আগস্ট
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আবুল কালাম আযাদের করা আপিলের শুনানি পিছিয়ে ৩১ আগস্ট ধার্য করেছেন আপিল বিভাগ। সোমবার শুনানি শেষে বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
ট্রাইব্যুনালে বক্তব্যের অনুমতি না পেয়ে লতিফ সিদ্দিকীর মন্তব্য
মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ বক্তব্য দেওয়ার অনুমতি চেয়েও পাননি। শুনানি শেষে তাঁকে হাজতখানায় নেওয়ার সময় তিনি সাংবাদিকদের বলেন, তিনি বলতে চেয়েছিলেন, ‘আমাকে ফাঁসি দিয়ে দেন।’
সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার রাজধানীর গুলশান এলাকা থেকে তাঁকে আটক করা হয়। শাপলা চত্বরের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা একটি মামলার ভিত্তিতে এ গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শাপলা চত্বর মামলা: অভিযোগ ট্রাইব্যুনালের আমলে, গ্রেপ্তারি পরোয়ানা জারি
মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পলাতক ৩১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
শাপলা চত্বরের হত্যাকাণ্ড: আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ
২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। প্রসিকিউশনের দাবি, ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থানে মোট ৫৮ জন নিহত হয়েছেন।
সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ
সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে অভিযোগ জমা দিয়েছে দুটি সংগঠন। একই সঙ্গে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিরুদ্ধেও অভিযোগ করেছে বাংলাদেশ আজাদি পার্টি। অভিযোগগুলোতে তাঁদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন, গুম, হত্যা ও কথিত গণহত্যার ঘটনায় ভূমিকা তদন্তের দাবি জানানো হয়েছে।