Latest

আইনশৃঙ্খলা

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের ওপর হামলা, আহত ৪ সদস্য

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় দুই পক্ষের বিরোধ মীমাংসা করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। রোববার দিবাগত গভীর রাতে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের মাছিমনগর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আগৈলঝাড়ায় থানায় হামলা ও ভাঙচুর, আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় মাদক ও চুরি মামলার এক আসামিকে গ্রেপ্তারের পর তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে থানায় হামলা, ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে পুলিশ। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

চুয়াডাঙ্গায় বিদ্যালয়ে অভিভাবক ঢুকে প্রধান শিক্ষককে চড়

চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অভিভাবকের বিরুদ্ধে প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে ঘটে যাওয়া এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শিক্ষক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে, আর ভুক্তভোগী প্রধান শিক্ষক বিদ্যালয়ে যেতে নিরাপত্তাহীনতার কথা বলেছেন।

মাগুরায় জুয়ার আসরে অভিযান, ডিবির হাতে গ্রেপ্তার ৯

মাগুরা শহরের জজ কোর্ট পাড়া এলাকায় জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে নয়জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে নগদ টাকা, তাস ও জুয়ার হিসাবের খাতা উদ্ধার করা হয়েছে।

পাবনার ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ চারজন আটক

পাবনার ঈশ্বরদী উপজেলার চর রূপপুর এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি, ধারালো অস্ত্র ও অন্যান্য সরঞ্জামসহ চারজনকে আটক করেছে র‍্যাব-১২ পাবনা ক্যাম্প। এ ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

ফরিদপুরের নগরকান্দায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়নের বাঙ্গালকান্দা গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। এ সময় কয়েকটি বাড়িঘরে ভাঙচুরের ঘটনাও ঘটে। শনিবার বিকেলে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানিয়েছে স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।