সাংবাদিকতা
খবর
লাল কলমে জ্বলে শ্রমিকের গান,
কৃষক, খেটে-খাওয়া মানুষের প্রাণ।
অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় অকুতোভয়,
প্রগতি-মার্শাল নিয়ে পথ দেখায়।
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জামালপুর টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পঞ্চম বর্ষে পদার্পণ ও বার্ষিক সাধারণ সভা সাড়ম্বরে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে বক্তারা ক্যামেরা পারসনদের পেশাগত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার দাবি জানান।
সমাজ ও গণতন্ত্রের স্বার্থে গণমাধ্যমকে টিকিয়ে রাখতে রাষ্ট্রীয় সহায়তা প্রয়োজন: তথ্যমন্ত্রী
গণতান্ত্রিক সমাজব্যবস্থাকে শক্তিশালী করতে এবং জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে গণমাধ্যম ও এর উদ্যোক্তাদের নিরাপদ রাখা জরুরি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, প্রয়োজনে রাষ্ট্রীয় ভর্তুকির মাধ্যমে হলেও গণমাধ্যমশিল্পকে টিকিয়ে রাখতে হবে, কারণ একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমই সমাজ ও সভ্যতার অগ্রগতির অন্যতম ভিত্তি।
শক্তিশালী গণমাধ্যমই গণতন্ত্রকে শক্তিশালী করে : মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ভালো কাজের প্রশংসা এবং অনিয়ম-দুর্নীতির সমালোচনা—দুটিই সাংবাদিকতার গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাঁর ভাষায়, শক্তিশালী গণমাধ্যমই গণতন্ত্রকে শক্তিশালী করে।
গ্রিন টিভির নির্বাহী পরিচালক হলেন আলম রায়হান
দেশের গণমাধ্যম অঙ্গনের পরিচিত মুখ ও অভিজ্ঞ সাংবাদিক আলম রায়হান গ্রিন টিভির নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সংবাদ সম্পাদনা, সম্প্রচার ব্যবস্থাপনা ও মিডিয়া প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে তিনি প্রতিষ্ঠানটির কৌশলগত ও প্রশাসনিক কার্যক্রমে নেতৃত্ব দেবেন।
রাজশাহী প্রেসক্লাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য: ক্ষমা না চাইলে আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যদের নিয়ে কুরুচিপূর্ণ এবং হুমকিসূচক বক্তব্য দেওয়ার অভিযোগে স্থানীয় এক পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ। সভা থেকে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানানো হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়।